April 24, 2026, 3:04 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

মুহুর্মুহু হামলার মধ্যেই লেবাননে ইরানি মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননে একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লেবানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, বৈরুতে বিমানবন্দরের বাইরে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই লেবাননে পৌঁছান আব্বাস।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, ইরানি একটি বিমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নিয়ে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

গত শুক্রবার রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর প্রথমবারের মতো ইরানি কোনো নেতা লেবাননে আসলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং স্পিকার নাবিহ বেরির সঙ্গে দেখা করবেন আব্বাস।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page