August 13, 2026, 1:27 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না : ধর্ম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে দ্য হাঙ্গার প্রোজেক্টের আয়োজনে ‘ধর্মীয় সম্প্রীতি-বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। যারা উপাসনালয়ে হামলা করে, তারা ক্রিমিনাল। তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই।’

ক্ষণজন্মা বীর আবু সাঈদের কথা জাতি কখনো ভুলবে নাক্ষণজন্মা বীর আবু সাঈদের কথা জাতি কখনো ভুলবে না
তিনি আরও বলেন, ‘দেশে সবার অধিকার সমান। এ অধিকার যেন কেউ খর্ব করতে না পারে, সে ব্যপারে সরকার আন্তরিক। কিন্তু বর্তমানে দেশে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ। তবে আমি তাদের আশ্বস্ত করতে চাই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেশে যারা ক্ষমতায় থাকে, তারা দেশের সম্পদ লুট করে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। যারা সম্পদ পাচার করে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, টালিথাকুমি চার্চের বিশপ ফিলিপ পি অধিকারী, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page