April 11, 2026, 1:46 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সাবেক কাউন্সিলর নাজমুল হক খুলনায় আটক

বশির আল মামুন চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টায় তাকে চট্টগ্রামে এনে ডবলমুরিং থানায় রাখা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চসিকের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউককে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলাসহ নানা অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা রয়েছে ডবলমুরিং থানায় বাকি তিনটি কোতোয়ালি থানায়। মঙ্গলবার ডবলমুরিং থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে। পরে কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হবে।’

পুলিশ জানিয়েছে, গত রবিবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাবেক এই কাউন্সিলরের বড় ছেলের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে খুলনায় অবস্থান করছিলেন। মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির ডবলমুরিং থানা পুলিশের রিকুইজিশনের মাধ্যমে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খান জাহান আলী থানা পুলিশ একটি বাসা থেকে আটক করেন। সোমবার দুপুরে তাকে সিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page