April 11, 2026, 2:05 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে নিখোঁজের ১৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের টেকনাফে সাগরে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগর থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।

মৃতরা হল-টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

তিনি বলেন, রোববার দুপুরে টেকনাফ শিশু পার্কের পাশে মহেশখালী নৌঘাটের সমুদ্র সৈকতে ৩ মাদরাসা ছাত্র সাগরের ঢেউের সঙ্গে পানির নিচে তলিয়ে গিয়েছিল। পরে স্থানীয়রা ওই সময় নুর কামালকে উদ্ধার করলেও সে মারা যায়। এ ঘটনায় নিখোঁজ আরও দুই জনকে খুঁজতে কোস্ট গার্ডের ডুবুরি দল সাগরে অভিযান চালায়। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়রাও বিভিন্ন পয়েন্টে তাদের খোঁজ করেন।

এর আগে রোববার বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে খেলতে যায়। এক পর্যায়ে তারা সাগরে গোসল করতে নামে। এতে স্রোতের টানে ভেসে যায় তিন শিশু। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে নুর কামাল নামে ১০ বছরের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। তখন থেকে নজরুল আর বাবুল নিখোঁজ ছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page