November 20, 2026, 3:59 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় দূষিত ছাই কারখানা বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের দূষণকারী ছাই কারখানা রিগা লো কোম্পানি বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কারখানা থেকে নির্গত ছাই ও ধোঁয়ার কারনে এলাকার পরিবেশ মারাত্মক কভাবে দূষিত হচ্ছে। এর ফলে শিশু থেকে শুরু করে বৃদ্ধদের শ্বাসকষ্ট, হাঁপানি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি কৃষি জমি, গাছপালা এবং জলাশয়ও দূষনের শিকার হচ্ছে।

মানবন্ধনে বক্তারা আরো বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি সত্বেও প্রশাসন এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ রক্ষায় এই কারখানা বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ চাই।

এলাকাবাসী প্রশাসনকে দ্রুত এই বিষয়ের সমাধানে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে সতর্ক করেন, দাবি পুরন না হলে তারা আরো কঠোর আন্দোলনের পথে হাঁটবেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page