October 2, 2026, 3:57 pm
শিরোনামঃ
মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক
এইমাত্রপাওয়াঃ

ভোলায় অস্ত্র-বোমাসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২টি হাতবোমা, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

এর আগে, গতকাল শনিবার দিবাগত মধ্যরাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ফারুক দৌলত ও মো. হোসেন সিয়াম।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মো. ফারুক দৌলত এবং মো. হোসেন সিয়ামের নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, ১২টি হাতবোমা, তিনটি দেশীয় অস্ত্র ও ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মো. ফারুক দৌলত এবং মো. হোসেন সিয়ামকে আটক করা হয়েছে।

রিফাত আহমেদ আরও বলেন, আটক সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page