April 10, 2026, 6:04 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সাভারে বাস চাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুর এস.এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে বাস চাপায় একটি প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন।

গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস একটি প্রাইভেটকার কে চাপা দিলে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাভারের নগরকুন্ডার ইব্রাহিম (৫২), বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন (৫৮) এবং বলিয়ারপুরের গাড়ী চালক মজিবুর রহমান (৫৫)। এছাড়াও এ ঘটনায় আহত হন  শাহাবুদ্দিন ও আ. জলিল।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, বিকেলে যাত্রীবাহি বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে ঘোরানোর সময় পেছন থেকে আসা বাসটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ যাত্রী মারা যায়। আহত হয় আরও দু’জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও  চালক ও  সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page