June 1, 2026, 1:52 am
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে : আইনমন্ত্রী নবম পে-স্কেলে অতিরিক্ত সুবিধা পাবেন যারা নোয়াখালীতে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা পটুয়াখালীতে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে উড়ানো হলো জাতীয় ও দলীয় পতাকা চীন-পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত : কে. ত্রিপাঠী ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রোবটের দাপট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় বাংলাদেশীদের তৈরি মসজিদ বন্ধ করলো সিটি করপোরেশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশেদের উদ্যোগে তৈরি করাে একটি মসজিদ বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশন (ডিবিকেএল)। রাজধানীর বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি এলাকায় দীর্ঘ ১৩ বছর আগে গড়ে ওঠা ‘সুরাও আল খায়ের’ নামের একটি মসজিদ বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশন (ডিবিকেএল)।

শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজের আগ-মুহূর্তে কুয়ালালামপুর সিটি করপোরেশন ও আগামা ইসলাম’র উপস্থিতিতে মসজিদটি বন্ধ করা হয়।

জানা যায়, ১৩ বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজী কবির তার দোকানের পাশে খালি জায়গায় প্রবাসী বাংলাদেশিদের পাঞ্জেগানা নামাজ আদায়ের জন্য এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। এরপর প্রবাসী ব্যবসায়ী দাতো কালাম, ইসমাইল, রাসেল রানাসহ অনেকের তত্ত্বাবধানে মালয়েশিয়ান মুদ্রায় প্রায় ৬০ হাজার রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করা হয়।

প্রবাসীদের উদ্যোগে তৈরি করা এই মসজিদটিতে প্রতিটি পাঞ্জেগানা নামাজে প্রায় ৬০০ থেকে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করতেন। এছাড়া জুমার নামাজে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মুসল্লির সমাগম হতো মসজিদটিতে।

মসজিদটি বন্ধ হওয়ার কারণ জানতে চাইলে এটির তত্ত্বাবধানে থাকা রাসেল রানা জানান, কুয়ালালামপুর সিটি করপোরেশন তাদের জানিয়েছে, মসজিদটি সিটি করপোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে। যা মালয়েশিয়ার আইনের বহির্ভূত।

মালয়েশিয়ার রুল অব ল-এর নীতি অনুসরণ করে সব বিদেশিকে দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিধিব্যবস্থা মেনে চলার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে জুমার নামাজ পড়তে আসা এক প্রবাসী বাংলাদেশি জানান, বুকিত বিন্তাংয়ে হাজার হাজার বাংলাদেশির বসবাস। এখানে একমাত্র বাংলাদেশি কমিউনিটির মসজিদ ছিল এটি। নিজেদের তৈরি মসজিদে বাংলায় খুতবায় নামাজ আদায় করে নিজেদের কাছে স্বস্তি লাগতো।

এসময় তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এই এলাকায় বাংলাদেশি মসজিদ নির্মাণের দাবি জানান।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page