August 28, 2026, 11:11 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে দুইদিন ব্যাপী তথ্য মেলা শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝিনাইদহ জেলায় ২ দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বরে আজ এ মেলার উদ্বোধন করা হয়।

সোমবার সকালে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এরপর একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ৩০ টি স্টল স্থান পেয়েছে। সরকারি বিভিন্ন সেবা, উন্নয়নমুলক কাজ ও চলমান প্রকল্পের তথ্য পাওয়া যাবে এ মেলায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page