September 17, 2026, 10:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে নদে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝিনাইদহের কালীগঞ্জের হাসিলবাগ গ্রামে বুড়ি ভৈরব নদের পানিতে ডুবে চয়ন হোসেন (৭) ও আবীর হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকার বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃত শিশু চয়ন ওই গ্রামের শওকত আলী ও আবীর হোসেন একই গ্রামের আবু সালেহের ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে তিন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ডুঙা নিয়ে নদের মাঝখানে চলে যায়। এরমধ্যে এক শিশু বাড়িতে ফিরে আসে। কিন্তু সে কাউকে কিছু জানায় না। এরপর চারিদিকে ওই দুই শিশুর খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায় না। পরে এলাকার লোকজন নদের তীরে গিয়ে দেখে ডুঙা নাই। এরপর তারা নদের মাঝখানে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুঙাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ওই গ্রামে গিয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page