August 28, 2026, 11:09 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

১৮ ডিসেম্বর সকালে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চত্ত্বরে র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

মহেশপুরবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বলেন, যে সকল ব্যক্তি বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তারা যেনো কোন দালালের খপ্পরে পড়বেন না। ব্যাংক থেকে ঋণ নিয়ে, নিজের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্থ না হয়ে দক্ষ শ্রমিক হয়ে বৈধ ভিসায় বিদেশে যাবেন।

এছাড়া তিনি বলেন, যারা বিদেশে আছেন, তাদেরকে অনুরোধ করবো ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান, তবেই দেশ ও জাতি উপকৃত হবে। সকলকে কথাগুলি এলাকায় প্রচার করার জন্য তিনি উদাত্ত আহ্বাান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন, মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফজলু কবির, মহিলা বিষয়ক অফিসার উম্মে সালমা আক্তার ও বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখার ম্যানেজারগণ।

আলোচনা সভায়  ইউপি চেয়ারম্যানগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ ও এলাকার সুধীগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page