August 28, 2026, 11:08 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিড়াল হত্যার অপরাধে ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগে মামলা দায়ের করেছে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম (৩৫) ও মোশাররফ হোসেন (৬০)।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গত ১৯ ডিসেম্বর কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর এলাকায় একটি মেছো বিড়াল পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর জাহিদুল ইসলাম মৃত বিড়ালটিকে স্থানীয় বাজারে নিয়ে যান। নলডাঙ্গা বাজারে নেওয়ার পর কিছু মানুষ বিড়ালটিকে একটি দোকানের খুঁটিতে বেঁধে গলায় ফুলের মালা দিয়ে সাজায়। সবশেষ বিড়ালটির মুখে সিগারেট আর সামনে চায়ের কাপ রেখে ছবি তোলা হয়। মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের ঝিনাইদহ ও যশোর ইউনিটের কর্মকর্তারা। তদন্ত শেষে দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে বন বিভাগ। এতে ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

তবে স্থানীয়রা দাবি করেছেন পিটিয়ে নয়, গাড়ির ধাক্কায় বিড়ালটি মারা যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার জন্য বিড়ালটি নিয়ে ছবি তোলা হয়।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (কালীগঞ্জ) আইন বিষয়ক সম্পাদক আদনান মীম বলেন, ঘটনাটি তদন্ত হচ্ছে। কীভাবে মেছো বিড়ালটি মারা গেল এখনই বলা যাচ্ছে না। তবে যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা ঠিক হয়নি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার লিখিত অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page