November 8, 2026, 1:09 pm
শিরোনামঃ
এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম রিয়াদে হুথিদের মিসাইল হামলা ; আরামকো টাওয়ারে আঘাতের দাবি নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো প্রকাশ্য স্বীকার করল ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরাইল। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ গতকাল (সোমবার) তার মন্ত্রণালয়ে দেয়া এক বক্তৃতায় এ স্বীকারোক্তি দেন।

তিনি বলেন, “আমরা হুথিদের বিরুদ্ধে সজোরে আঘাত হানব এবং তাদেরকে নেতৃত্বশূন্য করে ফেলব; ঠিক যেভাবে আমরা হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহকে তেহরান, গাজা ও লেবাননে হত্যা করেছি।  আমরা একই কাজ হুদায়দা এবং সানায়ও করব।”

কাতজ ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত তুলবে আমরা তার হাত কেটে ফেলব এবং ইসরাইলি বাহিনীর লম্বা হাত তাকে আঘাত করবে ও তাকে শাস্তি দেবে।”

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্টহাউজে শক্তিশালী বিস্ফোরণে ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী শাহাদাতবরণ করেন। ইহুদিবাদী ইসরাইলের একজন গুপ্তচর ওই বিস্ফোরক পেতে রেখেছিল বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন।

ইরান ও হামাস শুরু থেকেই হানিয়াকে হত্যা করার জন্য ইসরাইলকে দায়ী করে আসলেও এতদিন তেল আবিব বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে এক ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ হন এবং ১৬ অক্টোবর গাজায় ইহুদিবাদী বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে ইসমাইল হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ার শাহাদাতবরণ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page