September 17, 2026, 9:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাম্মৎ উম্মে সালমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খান, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফার হাসান চৌধুরী লুথান, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মৃধা, সাংবাদিক সরোয়ার হোসেন।

সভায় নভেম্বর মাসের আইন-শৃঙ্খলা কমিটির রেজুলেশন পাঠপূর্বক  ডিসেম্বর মাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা তার বক্তব্যে মহেশপুর উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মরিনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিত তুলে ধরে তার বিস্তারিত ব্যখ্যা করেন।

সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page