August 5, 2026, 5:50 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

ইমাম-মুয়াজ্জিনদের জীবন-মান উন্নয়নে বেতন কাঠামো তৈরি হচ্ছে : ধর্ম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমাম-মুয়াজ্জিনদের জীবন-মান উন্নয়নের জন্য বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। তাদের উৎসব বোনাস দেওয়া হবে। মসজিদের আশপাশে তাদের থাকার ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হজে নিয়ে ভালো খাবার এবং যেখানে রাখার কথা সেখানে না রেখে কোনো কোনো এজেন্সি হাজিদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হজের খরচ দুই ক্যাটাগরিতে কমিয়ে আনা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন গভর্নর বোর্ডের অব গভর্নরস ও চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের অব গভর্নরস ও পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page