August 28, 2026, 10:46 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে শামছুল হক (৫৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাতিবিলা গ্রামের বাড়ির পাশের লিচু গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বক্স পারের ছেলে ও মহেশপুর বাজারের লেপ-তোষক ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ১ জানুয়ারী বুধবার রাতে নিজ বাড়িতে একাই ছিলেন বৃদ্ধ শামছুল হক। পরে রাতের কোন একসময় বাড়ির পাশের লিচু গ্রামের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে পথচারীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page