June 27, 2026, 7:17 pm
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টোডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
পরে আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
উদ্বোধনী ম্যাচে বালিকা দলে মুখোমুখি হয় কোটচাঁদপুরের বলরামপুর মুরু–টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক দলে প্রতিদ্বন্দ্বীতা করে সদর উপজেলার বড় কামাড়কুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটচাঁদপুরের বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিনভর খেলা উপভোগ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আয়োজকরা জানায়, বুধবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। টুর্নামেন্টে জেলার ৬ উপজেলার ১২ টি দল অংশগ্রহণ করবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page