August 28, 2026, 7:53 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কাভারভ্যান-মটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কাভারভ্যান ও মটরসাইকেল সংঘর্ষে সাগর হোসেন (১৯) নামে ইম্পেক্স মটরের কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। এ সময় পুলিশ ঢাকা মেট্রো-ম ১১-৭৪৬৫ নম্বরের কাভারভ্যান  ও চালক মিলন মোল্লাকে(৪২) আটক করেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। সে ১০ দিন আগে ইম্পেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুরের ইম্পেক্স মটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটর সাইকেল ট্রায়েলের জন্য বের হলে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে রাস্তার উপরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভারভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রকি (২২) নামের ওই মোটর সাইকেলের মালিক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগর হোসেনের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা স্থহল থেকে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভারভ্যান ও  চালক পিরোজপুর জেলার রঘুনাথপুর গ্রামের ওহিদ মোল্লার ছেলে মিলন মোল্লাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page