August 28, 2026, 7:03 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে মটরসাইকেল দুর্ঘটনায় নাইম ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের করুন মৃত্যু হয়েছে। এ সময় নিহত নাইম ইসলামের চাচাতো ভাই সালিম হোসেন (১৫) গুরুতর ভাবে আহত হয়। তাকে উদ্ধার করে যশোর জেরারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাইম ইসলাম এসবিকে  ইউনিয়নের ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

নিহতের পিতা মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত আজও নাইম প্রাইভেট পড়ার উদ্যেশে মটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড় হয়। কিছুক্ষন পর জানতে পারি সে এক্রসিডেন্ট করেছে।

স্থানীয়রা জানান, ভাইলপুরের দিক থেকে দ্রত গতিতে আসা মটরসাইকলেটি হাসপাতালের সামনে পৌছালে অপর দিক থেকে আসা প্রাইভেটকারকে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাঙ্গে মটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই নাইম মারা যায়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফযেজ উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page