March 9, 2026, 8:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার 

 
বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী)  দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিনাজুরী গ্রাম এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করেন উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মী ও নদীর স্বেচ্ছাসেবকেরা।
 জানা গেছে, ডলফিনটির ওজন প্রায় ১৩ কেজি। দৈর্ঘ্য প্রায় সাড়ে চার ফুট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের তথ্য অনুযায়ী, এটি নদীটিতে ২০২৫ সালে মারা যাওয়া প্রথম ডলফিন।
নদী–গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, কয়েক দিন আগে মারা যাওয়ায় ডলফিনটির শরীরে পচন ধরেছে। তাই প্রাথমিক সুরতহাল করেই মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়। এর ময়নাতদন্ত করা হয়নি। রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহালে দেখা গেছে, ডলফিনটির শরীরে ধারালো এবং শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
রাউজান উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১৮ ডিসেম্বর নদীর আজিমেরঘাট এলাকায় ১৩ কেজি ওজনের আরেকটি মৃত ডলফিন উদ্ধার হয়েছিল। এ নিয়ে গত ছয় বছরে হালদা থেকে ৪৭টি মৃত ডলফিন উদ্ধার হলো। এর মধ্যে দু-একটি ছাড়া প্রায় সব ডলফিনেরই শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত হয়।
হালদা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) জলজ স্তন্যপায়ী প্রাণী হলো ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে বিপন্ন প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। গত সাড়ে পাঁচ বছরে হালদায় ৪৭টি ডলফিন মারা যাওয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন নদী ও প্রাণী বিশেষজ্ঞরা।####

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page