September 17, 2026, 6:17 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আধিপত্য বিস্তারের জেরে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আধিপত্য বিস্তারের জেরে মোশাররফ হোসেন (৩৩) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিক্ষরা। দলের দুই পক্ষের এই সংঘর্ষে আহত হয়েছেন আটজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার চানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন এবং বিএনপির কর্মী ও গ্রামের মাতবর দবির উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার সকালে দবিরের ভাই মোশাররফ হোসেন মাঠে কলা কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৯ জন আহত হন। তাঁদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই দবির উদ্দিন বলেন, ‘সকালে আমার ভাই মাঠে কাজ করছিল। এ সময় মহিউদ্দিনের লোকজন তার ওপর হামলা চালায়। সে বাঁচতে বাড়ির দিকে দৌড় দেয়। অপর পক্ষের লোকজন দৌড়ে গিয়ে বাড়ির সামনে তাকে ভ্যালাদিয়ে ও কুপিয়ে হত্যা করে।’

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা শারমিন বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত (ওসি) এম এ রউফ খান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিএনপির সভাপতি মহিউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page