June 6, 2026, 7:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

সিলেটে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যথাযথ মর্যাদা ও ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। সর্বসাধারণের শ্রদ্ধায় ফুলে-ফুলে শোভিত হয় শহীদ মিনার বেদী।

রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর আগে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সিলেটের সড়কে আল্পনা আঁকেন আর্টস কলেজের শিক্ষার্থীরা। রঙতুলির আঁচড়ে বর্ণিল রূপ পায় সিলেট কেন্দ্রীয় শহীদ-মিনার এলাকা। শিল্পীরা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন। প্রতিবছরের মত এবারও আল্পনা আঁকা হয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page