September 23, 2026, 11:54 am
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে বরিশালে পেশাজীবীদের মতবিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শিক্ষার্থীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে বরিশালের বাকেরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে (২২ ফেব্রুয়ারি) বাকেরগঞ্জ অডিটোরিয়ামে  এই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র শিক্ষক ঐক্য পরিষদ।

অনুষ্ঠানে সামাজিক দূরত্ব দূরীকরণ, শিক্ষার্থীদের অধ্যয়নমুখী, শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখা ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠন বিষয়ে আলোচনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বক্তারা।

সভায় শিক্ষার্থীরাও তাদের নানা ভাবনা তুলে ধরেন। মতবিনিময়ের সভা থেকে নানা বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য দূরত্ব কমে আসার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করেছেন  আয়োজকরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

শিক্ষক ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা।

এছাড়াও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাও এতে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page