July 30, 2026, 8:44 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ইরান মুসলিম দেশগুলোার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে : পেজেশকিয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরান ও মালয়েশিয়াসহ মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় এবং সম্পর্ক বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার তেহরানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান এই মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, ইহুদিবাদী সরকার ইসরাইল বর্তমানে এই অঞ্চলে অপরাধ ও আগ্রাসন চালানোর সাহস করছে কারণ মুসলিমরা একে অপরের প্রতি বেখবর এবং উদাসিন।

তিনি আরও বলেন. মুসলিম বিশ্বের কর্মকর্তা এবং রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় গড়ে তোলার মাধ্যমে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান পার্থক্য,ভুল বোঝাবুঝি এবং দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সকল ক্ষেত্রে মালয়েশিয়াসহ সকল মুসলিম দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রস্তুত।

পেজেশকিয়ান তার  বক্তব্যে  আরো উল্লেখ করেন যে  ১৭ বছরের বিরতির পর বুধবার তেহরানে ৮ম ইরান-মালয়েশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন,  দুই দেশের ব্যবসায়ী এবং বণিকদের মধ্যে স্থায়ী যোগাযোগ, আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক এবং বিভিন্ন অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুবিধার্থে যৌথ কমিশনের সক্ষমতা ব্যবহার করা প্রয়োজন যাতে উভয় পক্ষের অভিন্ন স্বার্থ রক্ষিত হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page