September 24, 2026, 1:17 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় নিহত অন্তত ৭০০ মানুষের লাশ গাজা থেকে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজা উপত্যকার বিভিন্ন স্থান থেকে ৭০০টির বেশি মরদেহ উদ্ধারের খবর দিয়েছে গাজার সিভিল ডিফেন্স। এটি বলেছে, বেশিরভাগ মরদেহ এত বেশি থেঁথলে গেছে যে, সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, ধসে পড়া ভবনগুলোর নীচ থেকে মরদেহ বের করার ভারী যন্ত্র যেমন নেই তেমনি এসব লাশের ডিএনএ টেস্ট করার মতো প্রয়োজনীয় ল্যাবরেটরিরও অভাব রয়েছে।

পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বাসাল বলেন, এখন ১০ হাজারের বেশি মানুষ গাজার ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নীচে চাপা পড়ে রয়েছে। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে সেসব লাশ উদ্ধারের তৎপরতা স্থগিত রাখতে হচ্ছে। গাজাবাসী ফিলিস্তিনি জনগণের দুর্দশা দূর করতে অনতিবিলম্বে এগিয়ে আসার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

গাজার সিভিল ডিফেন্স শনাক্ত করা সম্ভব হয়নি সেগুলোকে দাফন করার জন্য ‘অজ্ঞাত কবরস্থান’ নামক একটি গোরস্থানে দাফন করছে।

বাসাল দুঃখ প্রকাশ করে বলেন, যেসব দেহাবশেষ পাওয়া গেছে তার বেশিরভাগই এতটা বিকৃত হয়ে গেছে যে, তাদের স্বজনদের পক্ষেও সেগুলো শনাক্ত করা সম্ভব নয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত একটানা প্রায় ১৬ মাস গাজা উপত্যকার ওপর হাজার হাজার টন বোমা নিক্ষেপ করে ইহুদিবাদী ইসরাইল। বিশ্বমোড়ল আমেরিকার সরবরাহ করা এসব বোমা দিয়ে উপত্যকাটিকে ধ্বংসস্তুপে পরিণত করা হয়।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বেঁচে যাওয়া গাজাবাসী হন্যে হয়ে তাদের হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজে ফিরছেন। জীবিত না হোক অন্তত মৃত স্বজনের মরদেহটি দাফন করতে পারলেও তারা নিজেদের সান্ত্বনা দিতে পারতেন। কিন্তু গাজার সিভিল ডিফেন্স জানাল, গাজাবাসীর সেই শেষ আশাটুকু পর্যন্ত পূরণ করা সম্ভব হচ্ছে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page