August 2, 2026, 11:38 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিএমপি’র ছয় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অন্যত্র বদলি

বশির আলমামুন, চট্টগ্রাম :  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় জন উপপুলিশ কমিশনারকে (ডিসি) দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলির আদেশ হওয়া ছয় জন উপপুলিশ কমিশনারের মধ্যে চার জনই ৫ থেকে ৯ বছর ঘুরেফিরে সিএমপিতে ছিলেন।

আদেশ অনুযায়ী, চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সরবরাহ) মো. তারেক আহম্মেদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে, বিশেষ শাখার উপকমিশনার মো. মোখলেছুর রহমানকে পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে, ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিনকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ সুপার হিসেবে, দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানাকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।

এ ছাড়া গোয়েন্দা বিভাগের (উত্তর) উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে এবং প্রসিকিউশন শাখার উপকমিশনার এ এ এম হুমায়ুন কবীরকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page