July 31, 2026, 3:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ; সামরিক জান্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের জান্তা প্রধান বলেছেন, ২০২১ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে অং সান সুচি ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রথম নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাংয়ের উদ্ধৃতি দিয়ে শনিবার প্রকাশিত রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানিয়েছে, তিনি বলেছেন, ‘আমরা ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছি।’

বেলারুশ সফরকালে শুক্রবার তিনি বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৫৩টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে তাদের তালিকা জমা দিয়েছে।’

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে মিনস্কে বৈঠকে জান্তা প্রধান বলেছেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা বেলারুশের পর্যবেক্ষক দলকে আমন্ত্রণ জানিয়েছি।’

 

আজকের বাংলা তারিখ



Our Like Page