September 11, 2026, 10:05 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শিবিরকর্মী শামিম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২ টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, আওয়ামী লীগ নেতা ও শিবির কর্মী হত্যা মামলার আসামী মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তাকে গ্রেফতার করা হয়।

ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মোস্তাফিজুর রহমান বিজু ঝিনাইদহ শহরে জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও শিবিরকর্মী হত্যাকাণ্ডসহ পৃথক তিন মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page