June 27, 2026, 5:32 pm
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডিলারের গুদামে সাড়ে ৬ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল মজুদ : ৫০ হাজার টাকা জরিমানা

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্টানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ মার্চ) বিকালে  সংস্হাটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যার নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন। এসময় ওই প্রতিষ্টানে ৪২৩ কার্টুন সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭শ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি.কে গ্রুপের ডিলার। পরে প্রতিষ্ঠানটিকে বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, চান্দগাঁওয়ের খতিবের হাট মসজিদ গলিতে মেসার্স এম এম এন্টারপ্রাইজে ৪২৩ কার্টুন সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। যা হিসাবের খাতার চেয়েও শতাধিক কার্টন বেশি। লিটারের হিসেবে প্রায় ৬ হাজার ৭শ লিটার। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো. মহিউদ্দিন টি.কে গ্রুপের ডিলার।

প্রতিষ্ঠানটি বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টি এবং সয়াবিন তেল বিক্রির সঙ্গে শর্তসাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল। যার ফলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্ত ছাড়া মজুদকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, আজকের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বহদ্দারহাট কাঁচা বাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

আজকের বাংলা তারিখ



Our Like Page