November 28, 2026, 5:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রমজান উপলক্ষে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় অসহায় দরিদ্র  পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে আজ বুধবার বেলা সাড়ে  ১১টায় অসহায়দের  মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন লংগদু মাইনীমুখ সেনা ক্যাম্পের জোন কমান্ডার লে: কর্নেল  হিমেল মিয়া।

এ সময়  জোনের উপ-অধিনায়ক হোসাইন মোহাম্মদ মারুফ, জোনের এডজুট্যান্ট অনির্বাণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লংগদু উপজেলার সেনা মৈত্রী বিদ্যানিকেতন, দক্ষিণ রহমতপুর কেরাতুল মাদ্রাসাসহ ২টি প্রতিষ্ঠান, ২জন অসহায় ব্যক্তিকে নগদ অর্থ সহায়তাসহ  দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ১ প্যাকেট সেমাই, ১ কেজি ছোলা, ১কেজি পোলার চাল, ১কেজি  ডাল, ১কেজি চিনি, খেজুর ২৫০গ্রাম, ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page