September 30, 2026, 9:03 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫০ লাখ টাকার স্বর্ণের চালান সহ এক ব্যক্তি আটক

বশির আল–মামুন চট্টগ্রাম :  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উমরা হজ্বের মোয়াল্লেমকে তল্লাশি করে ৫০ লাখ টাকার স্বর্ণের চালান আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা ৩৬ মিনিটের দিকে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটে শাহিন আল মামুন নামে এক যাত্রীর মালামাল তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করে গোয়েন্দা সংস্থা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। আটক শাহিন আল মামুন চট্টগ্রামের রাঙ্গামাটির বাসিন্দা তার পাসপোর্ট নং- A-12777893।

জব্দকৃত স্বর্ণালংকার ৪০০ গ্রাম (২২ ক্যারেট) যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানা গেছে। স্বর্ণালংকারের চালানটি মামুনের হাত ব্যাগ এবং প্যান্টের পকেটে বহন করছিলেন।

বিমানবন্দরের জনসংযোগ প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানায় এ ঘটনা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page