September 30, 2026, 8:14 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের দোহাজারীতে বাসের চাপায় শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জন নিহত

বশির আল–মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পূরবী পরিবহন নামের একটি বাসের চাপায় এক অটোরিকশার চালক ও  আপন ভাই- বোন দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।  বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী বাজারে এ দুর্ঘটনা ঘটে ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- দোহাজারী জামিরজুরি চেয়ারম্যান বাড়ির জসীম উদ্দীনের সন্তান ওয়াকার উদ্দীন আদিল (১২), উম্মে হাবিবা রিজভী (১৬) এবং  রিক্সা চালক নুরুল আমিন (৪৫)। আদিল পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র এবং রিজভী নবম শ্রেণির ছাত্রী। এদিকে আহত শিক্ষার্থীর নাম মোছা. তুসিন আক্তার (১৬)। সে চান গাজীর বাড়ির আব্দুল্লাহর মেয়ে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশায় চড়ে কোচিংয়ে যাচ্ছিল তিন শিক্ষার্থী। পথে দোহাজারী বাজার এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয় পূরবী পরিবহন নামের একটি বাস। এতে ঘটনাস্থলে এক স্কুলশিক্ষার্থী ও রিকশাচালক নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেক স্কুল শিক্ষার্থী মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জন চাকমা বলেন, ‘পূরবী বাসের চাপায় অটোরিকশাচালক ও দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page