September 23, 2026, 9:41 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

দামেস্কে ইসরাইলের বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর দেশটির পুনর্গঠন নিয়ে চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা। গত বছরের ৮ ডিসেম্বর  দেশব্যাপী  বিদ্রোহীদের ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল-আসাদ। এরমধ্যে দিয়েই দেশটিতে আসাদ যুগের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে।

দামেস্ক থেকে এএফপি আজ এই খবর জানায়।

পুনর্গঠনের অংশ হিসেবে ইতোমধ্যে দেশটি সফর করছেন সৌদি যুবরাজ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা সংস্থার প্রধান। এরমধ্যেই দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

সিরিয়ায় সম্প্রতি অভ্যন্তরীণ সংঘর্ষে হতাহত হয়েছেন হাজারো মানুষ। চলমান সংঘাতের মধ্যেই গতকাল বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল জায়গাটি।

তবে এ দাবি প্রত্যাখান করেছে ইসলামিক জিহাদ। তবে অন্য একটি মাধ্যম বলছে, ইসরাইলি হামলার মূল লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি।

এরমধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান।

নতুন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা। তবে দেশটিতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার কারণে নতুন সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা সেখানে বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক আলোচনা করেন বলে জানা গেছে।

সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় দেশগুলোকে সংখ্যালঘুদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি, সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে তেল আবিব যা ইতোমধ্যেই সুয়াইদা প্রদেশে বিতরণ করা হয়েছে।

এদিকে, সিরিয়ার ইদলিব ও আজাজ থেকে বানিয়াস শহরে চিকিৎসা সহায়তা পৌঁছেছে। শহরটিতে কয়েকদিন ধরে চলমান সংঘর্ষে প্রায় ১৪শ’ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। চিকিৎসক দল স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দিচ্ছে। এর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page