April 6, 2026, 4:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় হাসপাতালের দুস্থ রোগীদের জন্য যাকাত সংগ্রহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বগুড়া জেলায় আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে মোহাম্মদ আলী হাসপাতালে দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণার্থে দুই দিনব্যাপী যাকাত সংগ্রহ মেলা শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হাসপাতাল কনফারেন্স রুমে রোগী কল্যাণ সমিতির যাকাত মেলা উদ্বোধন করেন ২৫০- শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী মিজানুর রহমান।

এ সময় মোহাম্মদ আলী হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আফিসার ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোছা. আসমাউল হুসনা, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি কামরুল আলম রিপু, কার্যনির্বাহী সদস্য রোটা. রেজাউল বারী ঈসা, আলহাজ্ব মাজেদুর রহমান তাজু, রজত কুরাম দাস, ডা. এসএম মিল্লাত প্রমুখ।

রোগী কল্যাণ সমিতির রোটা. রেজাউল বারী ঈসা জানান, এই যাকাত মেলার অর্থ বা অনুদান সংগ্রহ করে দরিদ্র ও অসহায় রোগীদের সাহায্য করা হয়। যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দুস্থ অসহায় রোগীদের জন্য ব্যয় করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page