September 11, 2026, 9:22 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সূধীজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্দোগে এলাকার সূধী জনদের সন্মানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ বুধবার বিকালে মহেশপুর উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও ঝিনাইদহ -৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রাথী অধ্যাপক মতিয়ার রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর ফকির আহম্মেদ মাষ্টার, নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দারবাড়ীয়া ইউনিয়ন সভাপতি মাওঃ আব্দুস শুকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর পৌর আমীর লুৎফর রহমান, থানা কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ।

প্রধান অতিথির বক্ত্যবে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, আগামী দিন এদেশে কুরআনের পতাকা উড়বে এবং সেটা বেশিদূরে নয় ইনশাআল্লাহ ২০২৫ সালেই আমাদের বিজয় হবে। ইতিমধ্যে সব ইসলামী দল যারা কোরআনের পক্ষে কথাবলে তারা এক হতে শুরু করেছে। আর আগামী দিন যদি মহেশপুর কোটচাঁদপুর বাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে কোন দখল বাণিজ্য-চাদাঁবাজী হবে না।

তিনি সবাইকে নিয়ে এ অঞ্চলের দলমত ধর্মবর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস নিশ্চিত করবেন বলে জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page