July 24, 2026, 3:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

স্টাফ রিপোর্টার : বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে একজন নারী- ও একজন পুরুষ রয়েছে।

বিজিবির এক প্রেস বিঞ্জপ্তিত্বে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি।

বাংলাদেশি নাগরিক দু’ জন হলেন মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশাল জেলার আগৈল ঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে  সানজিদা আক্তার রুমি (২১)।

২০ মার্চ সন্ধ্যা ৭ থেকে রাত ৮ পর্যন্ত জীবননগর সীমান্তের বেনিপুর বিওপির পাশে মহেশপুর এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।

মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন এ সময় তারা বিএসএফ’র হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়।পরে রাতে বিজিবি- বিএসএফ’রমধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।

মহেশপুর  থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফয়েজ উদ্দিন জানান, দুইজনকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। একজন নারীক যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে,অন্যজনের নামে থানায় মামলা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page