July 24, 2026, 3:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিরোধ মিমাংসার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে বিএনপির কর্মিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : বিরোধ মিমংসার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় জাফর হোসেনকে (৫৫)। নিহত জাফর হোসেন কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার জবেদ আলীর ছেলে।

এ ঘটনাটি ঘটেছে ২০ মার্চ বৃহস্পতিবার রাত ৮টা দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ায়।

এলাকাবাসী ও কাজীরবেড় ইউনিয়নের ৫নং ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, ১৫/১৬ বছর পূর্বের জীবননগর পাড়ার আব্বাস মাষ্টার ও জাফর হোসেনের পাশাপাশি জমি। সেই জমিতে আব্বাস মাষ্টারের মেহগনি বাগান ছিলো। পরে জমি মেপে এক লাইন গাছ জাফর হোসেনের জমিতে পড়লে গ্রাম্য বিচারে মিংমাসা করে জাফর হোসেন গাছ কেটে বিক্রি করে দেয়। এই বিষয়টি নিয়ে জাফর হোসেন ও আব্বাস মাষ্টারের মধ্যে বিরোধ শুরু হয়। জাফর বিএনপি কর্মি হওয়ায় সে সময় আর্থিক অনটনের কারণে ঢাকায় রিক্সা চালিয়ে বসবাস করতে থাকে।

৫ আগষ্টের পর তার বিরোধ মিমাংসা করে দেবে বলে গ্রামের মাতুব্বররা আশ্বাস দেন। তিনি আশ্বাস পেয়ে ৭দিন পূর্বে ঢাকা থেকে বাড়ীতে আসলে বৃহস্পতিবার রাতে জীবননগর পাড়ার হাবিবুর রহমানের ছেলে সাইদুল ইসলাম জবেদ আলীর ছেলে বিএনপি কর্মি জাফর হোসেনকে বাড়ী থেকে ডেকে বাক্কার মোড়ে চায়ের দোকানের সামনে নিয়ে এলে বিচার মজলিশের নামে আমির মাতুব্বর ও আব্বাস মাষ্টারসহ কয়েকজন মিলে জাফর হোসেনকে পেটাকে থাকে। ফলে ঘটনাস্থলেই জাফর হোসেনের মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, রাতে কাজীরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার জাফর হোসেনকে বিরোধ মিমংসার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page