May 6, 2026, 5:45 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

কমলা ও হিলারিসহ বেশ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ বেশ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। শনিবার (২২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন ট্রাম্প। এ ছাড়া গেলো নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করেন ট্রাম্প।

এই সিদ্ধান্ত নেওয়ার পর ট্রাম্প শুক্রবার রাতে প্রকাশিত এক স্মারকে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে উল্লিখিত ব্যক্তিবর্গের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশাধিকার থাকা উচিত বলে আমি মনে করি না।

রয়টার্স বলছে, ছাড়পত্র বাতিলের মারাত্মক বা তাৎক্ষণিক প্রভাব না থাকলেও ওয়াশিংটনে রাজনৈতিক টানাপড়েনের একটি চিত্র ফুটে ওঠে। এসব ঘটনা প্রমাণ করছে, ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বীর ওপর শোধ নিতে পিছপা হন না।

ট্রাম্প এর আগে আরও কয়েকজন ব্যক্তির ছাড়পত্র বাতিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন, রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনি, বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল।

এই তালিকায় আরও রয়েছেন হুইসেল ব্লোয়ারদের প্রতিনিধি ও ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা আইনজীবী মার্ক জেইড এবং ট্রাম্পের কড়া সমালোচক ও সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা অ্যাডাম কিনজিংগার।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেন।

তবে ছাড়পত্র বাতিলের এই খেলা শুরু করেছিলেন বাইডেন। ২০২১ তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজের মসনদে বসার পরেই ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page