September 11, 2026, 9:19 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি কর্মী জাফরকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের আটকের দাবিতে মানববন্ধর

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বাড়ী থেকে ডেকে নিয়ে বিএনপি কর্মী জাফর হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের আটকের দাবিতে শনিবার দুপুরে থানার সামনে মানববন্ধর করে মহেশপুর উপজেলা যুবদল,সেচ্ছাস্বেবকদল ও ছাত্রদল।
উপজেলা যুবদলের আহবায়ক হাজী ফয়সাল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস। মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তরফদার তৌফিক মাহমুদ বিপু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দিপা উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লা আল ফারুক বাবু, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল ইসলাম এরশাদ, সদস্য সচিব সুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান রতন, সদস্য সচিব আব্দুল মালেক পৌর ছাত্র দলের সদস্য সচিব রাজিব আহাম্মেদ প্রমুখ। জাফর হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের আটকের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন জামায়াত ইসলামের নেতারা এখন প্লেনের টিকিটের মতো করে বেহেস্তের টিকিট দেওয়া শুরু করেছে। তাই তারা এখন আমাদের নেতা কর্মীদের হত্যা করা শুরু করেছে।

এদিকে জামায়াত নেতা কর্মীসহ ৮ জনকে আসামী করে জাফর হোসেনকে হত্যার মামলা হলেও পুলিশ এখনও কোন হত্যাকারীকে আটক করতে পারেনি। কোন হত্যাকারীকে আটক করতে না পারায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্যঃ মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ায় বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে ডেকে নিয়ে বিএনপি কর্মী জাফর হোসেনকে(৫৫) পিটিয়ে হত্যা করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page