August 2, 2026, 4:52 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ; অস্ত্রসহ দুই বিএনপি নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে তাদের আটক করা হয়।

সোমবার (২৪ মার্চ) সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি করে দেশি পিস্তল, দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন রোকনুজ্জামান রোকন এবং কাঁকন হোসেন। সম্পর্কে তারা আপন ভাই এবং দুজনই উপজেলা বিএনপির সদস্য।

পুলিশ  জানায়, গত শনিবার রাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমেদ এর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ করা হয়। এই ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে যৌথ বাহিনী। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে আটকের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও একটি দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলিসহ রোকন ও কাঁকন হোসেনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটকের পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page