April 27, 2026, 12:26 pm
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ : ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা।

সোমবার সকালে শহরের পিটিআই চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। সেখান থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয় র‌্যালীটি। পরে প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরক স্মারকলিপি দেন তারা। সেসময় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিঠুন দাস, হরিণাকুন্ডু সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সুবীর কুমার ঘোষ, হাসান মামুদ, সদর উপজেলার খালেকুজ্জামান, কোটচাঁদপুরের বলরাম সাহা, মহেশপুরের আসাদুজ্জামান, শাহনাজ পারভীজ, জেসমিন আরা পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।কর্মসূচী শেষে শিক্ষকরা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রেডে কর্মরত থাকায় তারা পেশাগতভাবে অবহেলিত ও হতাশ। তাদের দাবি, দায়িত্ব ও অভিজ্ঞতার নিরিখে ৯ম গ্রেডে উন্নীত হওয়া তাদের ন্যায্য অধিকার। দ্রæত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page