July 22, 2026, 1:35 am
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

১৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও শতাধিক শিশুর জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ।

১৭ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ উৎসবে শিশুরা পায় নতুন জামা, সেমাই, চিনি, পোলার চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদী ও বিভিন্ন ধরনের চকলেট।

ঈদের আনন্দ সবার জন্য ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফ্লাওয়ার্স বাংলাদেশের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। সংগঠনের সদস্যরা নিজেদের ঈদের খরচের একটি অংশ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন করেন বলে জানান ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু।

তিনি বলেন, ‘আমাদের ছোট্ট বন্ধুরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা দীর্ঘদিন ধরে এই আয়োজন করে আসছি। প্রতিটি শিশুর মুখে হাসি দেখাই আমাদের মূল প্রেরণা।’

ফ্লাওয়ার্স বাংলাদেশ শুধু ঈদ আয়োজনেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি শিক্ষাবৃত্তি প্রদান, ব্লাড ক্যাম্প আয়োজন, কর্মসংস্থান তৈরি, মাদকবিরোধী জনসচেতনতা এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ঈদ আয়োজনকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করেন, এমন উদ্যোগ সমাজের আরও সংগঠনকে উৎসাহিত করবে।

ফ্লাওয়ার্স বাংলাদেশের এই মানবিক উদ্যোগ যেন আরও বিস্তৃত হয় এবং সমাজের প্রতিটি শিশুর জীবন আনন্দে ভরে ওঠে—এমন প্রত্যাশা সকলের।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page