May 6, 2026, 12:54 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর দখল নিল সুদানের সেনাবাহিনী ; পালালো বিদ্রোহীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় দুই বছর পর সুদানের রাজধানী খার্তুম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রাজধানী থেকে বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) যোদ্ধাদের সম্পূর্ণভাবে হটিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সামরিক বাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, আমাদের বাহিনী আজ খার্তুম এলাকায় ‘দাগলো সন্ত্রাসী’ মিলিশিয়ার শেষ ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরএসএফ, যার নেতৃত্বে রয়েছেন মোহামেদ হামদান দাগলো।

এর একদিন আগেই সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান খার্তুমের পুনরুদ্ধার করা প্রেসিডেন্সিয়াল প্যালেসের ভেতর থেকে ঘোষণা দেন, রাজধানী আরএসএফ-মুক্ত হয়েছে।

প্রায় দেড় বছর ধরে একের পর এক পরাজয়ের পর সুদানের সেনাবাহিনী পাল্টা অভিযানে যায় এবং কেন্দ্রীয় সুদানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে রাজধানীতে প্রবেশ করে।

আল-জাজিরার খার্তুম প্রতিবেদক হিবা মরগান জানান, সেনাবাহিনী শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর দক্ষিণ খার্তুমের জেবেল আওলিয়া এলাকা পুনরুদ্ধার করেছে। তিনি বলেন, জেবেল আওলিয়া সেতু দিয়ে আরএসএফ যোদ্ধারা পশ্চিম দিকে দারফুরের দিকে পালিয়ে যাচ্ছিল।

তবে সেনাবাহিনী খার্তুম এবং জেবেল আওলিয়ার নিয়ন্ত্রণ নেওয়ায় আরএসএফ যোদ্ধাদের আর পালানোর পথ নেই এবং তারা নিজেদের ফের সংগঠিত করে লড়াই চালিয়ে যাওয়ার মতো সরঞ্জাম পাচ্ছে না বলে জানান মরগান।

সেনাবাহিনীর সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, খার্তুমের কিছু এলাকায় এখনো আরএসএফ যোদ্ধারা বসবাসযোগ্য ভবনে আটকে রয়েছে। তারা গ্রেফতার হওয়ার আশঙ্কায় বের হতেও পারছে না।

তবে আরএসএফ আত্মসমর্পণের সম্ভাবনা নাকচ করে দিয়ে জানিয়েছে, তারা কেবল নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করেছে।

আরএসএফ এক বিবৃতিতে বলেছে, আমরা কোনোভাবেই পিছু হটবো না বা আত্মসমর্পণ করবো না। শত্রুকে সব ফ্রন্টেই ধ্বংসাত্মক পরাজয় দেবো। সূত্র: আল-জাজিরা

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page