September 30, 2026, 2:52 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানের পাহাড় থেকে ৯ জনকে অপহরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের লামা উপজেলা থেকে দুই তামাক চাষি ও সাত শ্রমিকসহ ৯ জনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে লামার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

তাৎক্ষণিকভাবে অপহৃত শ্রমিকদের নাম পাওয়া যায়নি এবং তাদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করার কোন তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে ভোর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। ওই এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হয়নি। পরে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

গজালিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উশৈথোয়াই মার্মা জানান, বারবার অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগেও এই এলাকায় দুই দফায় অপহরণের ঘটনা ঘটে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জাল হোসেন বলেন, অপহৃত ৯ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আশা করছি তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

প্রসঙ্গত এর আগে দুই দফায় সরই ইউনিয়ন থেকে ১৪ জন এবং ২৬ ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ২৬ জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায় তারা।

আজকের বাংলা তারিখ



Our Like Page