September 30, 2026, 2:51 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জ শহরের বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহরের নিউটাউন এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা আবদুল হামিদের ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানান, সোমবার দুপুরে সর্বশেষ মা ও স্ত্রীর সাথে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের পুলিশকে ঘটনাটি জানায়।

তিনি ঈদের ছুটিতে স্ত্রী ও তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সাতদিন পর স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে আবারও কর্মস্থলে ফেরেন। কিন্তু কেন এমনটা হলো কিছুই বলতে পারছেন না তিনি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, পরিবারের সদস‌্যদের মাধ‌্যমে জানতে পেরেছি তার ব‌্যবহৃত মোবাইল বন্ধ। তখন আমরা তার ভাড়া বাসায় যাই। সেখানে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমিনুলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

আজকের বাংলা তারিখ



Our Like Page