June 29, 2026, 7:12 pm
শিরোনামঃ
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই : রিজভী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ট্রাম্পকে লুজার বললেন বাইডেন ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল কাতারে আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে : ইরানের প্রেসিডেন্ট মাগুরায় স্কুল কক্ষে আপত্তিকর অবস্থায় নারীসহ সহকারী শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর দেওয়ানী আদালতে বিচারক না থাকায় হয়রাণীর শিকার হচ্ছেন বিচারপ্রত্যাশী জনগণ

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলা দেওয়ানী আদালতে দীর্ঘ প্রায় আড়াই মাস বিচারক না থকায় বিচারপ্রত্যাশী জনগণ প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন।

গত ফেব্রুয়ারী মাসের শেষে মহেশপুর দেওয়ানী আদালতের বিচারক রাজীব কুমার রায় অন্যত্র বদলী হলেও অত্র আদালতে অদ্যবধি বিচারক নিয়োগ না দেওয়ায় দেশের সীমান্তবর্তী এ উপজেলার প্রায় ৪ লক্ষ মানুষ জমি-জমা ও পারিবারিক সংক্রান্ত বিচার কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলা প্রায় ৪ লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিদিন কেউ না কেউ জমি সংক্রান্ত বিরোধ বা পারিবারিক সমস্যা নিয়ে আদালতে আসেন। কিন্তু বিচারক না থাকায় আদালতের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকার মতো পরিস্থিতি বিরাজ করছে।

একজন স্থানীয় আইনজীবী বলেন, “এভাবে দীর্ঘদিন আদালতে বিচারক না থাকা খুবই দুঃখজনক। সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, এটি তাদের সাংবিধানিক অধিকার হরণ করার শামিল।”

এ পরিস্থিতিতে দ্রুত বিচারক নিয়োগের দাবি জানিয়ে এলাকাবাসী, আইনজীবী ও বিচারপ্রার্থীরা আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তাঁদের দাবি, মহেশপুরের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলা, যেখানে নিয়মিতভাবে জমি ও পারিবারিক মামলার জট থাকে, সেখানে আদালত বিচারকশূন্য থাকলে আইনের শাসন কার্যকর হওয়া কঠিন হয়ে পড়ে।

এব্যাপারে আইন মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page