October 9, 2026, 9:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

এম এ কবীর, ঝিনাইদহ : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় এ উপলক্ষে রবিবার (২৫ মে) সকাল ৯ঘটিকায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের বরা হয়।

জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নেতৃত্বে এতে অংশ গ্রহন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ,বি এম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য মেলায় সেটেলমেন্ট অফিস, রেকর্ড রুম শাখা,উপজেলা ভূমি অফিস, জেলা রেজিস্ট্রি অফিস, জেলা রাজস্ব শাখা, উপজেলা ডিজিটাল সেন্টার, সদর উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস, ভূমি অধিগ্রহন, জেনারেল সার্টিফিকেট ও ভিপি শাখার স্টল থেকে মেলায় আগত সেবা প্রার্থীদের তাৎক্ষনিক অনলাইন ভূমি সেবা, রেজিস্ট্রেশন, আবেদন আপলোড, ভূমি উন্নয়ন কর প্রদান, দাখিলা প্রিন্ট, ভূমি আইন, বিধিমালা, সার্কুলার, নির্দেশিকা, ই-নামজারির আবেদন, অনলাইন খতিয়ান সার্টিফাইড কপি, মৌজার ম্যাপ প্রদানসহ সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব ও পরামর্শ প্রদান করা হবে।

মেলা চলবে আগামাী ২৭ মে পর্যন্ত।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page