March 10, 2026, 11:58 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

টেকসই প্লাস্টিক ব্যবহারে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ উপদেষ্টার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনার জন্য বৈশ্বিক প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্বন নিরপেক্ষ ও শূন্য-কার্বন উন্নয়ন পথে সবাইকে একসাথে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জেজু স্পেশাল সেল্ফ-গভর্নিং প্রভিন্সে অনুষ্ঠিত ‘সার্কুলার ইকোনমির পথে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল আলোচনা ও বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

পরিবেশ উপদেষ্টা বলেছেন, বর্জ্য ও প্লাস্টিক ব্যবস্থাপনা এবং বন সংরক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং এ সম্পর্কিত প্রকল্পসমূহ কার্যকরভাবে অনুসরণ করবে।

রিজওয়ানা হাসান সাইডলাইনে জেজু প্রদেশের গভর্নর ও দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, বন পুনর্বাসন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। কোরিয়ার পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ৩ থেকে ৬ জুন পর্যন্ত সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে রিজওয়ানা হাসান ‘গ্রিন ট্রানজিশন ইনিশিয়েটিভ (জিটিআই)’-এর সাধারণ অধিবেশন এবং প্লাস্টিক নীতি ও শিল্প বিষয়ক সেমিনারেও অংশগ্রহণ করেছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page