April 11, 2026, 4:02 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

ইরানের ওপর হামলা ‘খুবই সফল’ হয়েছে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলা অত্যন্ত সফল হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন, এটি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের কেবল শুরু।

জেরুজালেম থেকে এএফপি এই তথ্য জানায়।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা একটি সফল সূচনা হামলা চালিয়েছি। ঈশ্বরের সাহায্যে আমরা আরো বড় সাফল্য অর্জন করব।’

তিনি আরও বলেছেন, ‘আমরা শীর্ষ নেতৃত্ব ও এমন বিজ্ঞানীদের টার্গেট করেছি যারা পরমাণু অস্ত্র তৈরি ত্বরান্বিত করছেন। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোতেও আঘাত করেছি।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘আইআরআইবি’ জানিয়েছে, এই হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ও সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, একই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান হোসেইন সালামিও নিহত হয়েছেন।

এরআগে নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে এই অভিযান ‘অনেক দিন’ চলবে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page