August 8, 2026, 1:51 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

আমরা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেব : ইরানের সশস্ত্র বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেবে।

ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি শুক্রবার ইরানের উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং এতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হতাহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন: এর জন্য ইসরাইল এবং যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে এবং শক্ত থাপ্পড় খেতে হবে, ইরান ইসরাইলকে চূড়ান্ত জবাব দেবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আরও বলেন: আমেরিকার সম্ভাব্য সহায়তায় দখলদার ইসরাইল আবাসিক এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে, তবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং শত্রুরা যেন সশস্ত্র বাহিনীর কাছ থেকে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপের  অপেক্ষায় থাকে।

ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি বলেন: শত্রু আবাসিক এলাকায় আঘাত হেনেছে এবং এ থেকে বোঝা যায় যে তারা সরাসরি সংঘর্ষে জড়াতে সক্ষম নয়।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আরও উল্লেখ করেছেন: “শত্রু নেটওয়ার্কগুলো মানসিক নিরাপত্তাহীনতা এবং আত্ঙ্কজনক পরিবেশ তৈরির চেষ্টা করছে তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page